মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

যুদ্ধ বন্ধে ইউরোপ ও আরব দেশগুলোর আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনী গাজার একটি স্কুল-আশ্রয়কেন্দ্রে বোমাবর্ষণ করে অন্তত ১৯ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন শিশু, রেড ক্রসের দুই কর্মী, এক সাংবাদিক এবং গাজার ১১ বছর বয়সী ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদ।

একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৯৩৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৭৯৭ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষের সন্ধান না মেলায় প্রকৃত মৃত্যুর সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করা হয়।

এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদে ২০টি ইউরোপীয় ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি বৈঠক চলছে। স্পেন ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে।

স্পেন স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনায় নেওয়ার সময় এসেছে।

আলজাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ