মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

ভারতে মাদরাসা-মসজিদে বুলডোজার আতঙ্ক!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের পাস হওয়ার পর চরম আতঙ্কে রয়েছে ধর্মীয় স্থাপনাগুলো। ওয়াকফ সম্পত্তি আখ্যা দিয়ে ইতোমধ্যে শত শত মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার দেশটির উত্তর প্রদেশের ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় মাদরাসা ও মুসলমানদের ধর্মীয় স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে মাদরাসা-মসজিদ কর্তৃপক্ষের মধ্যে। 

বিবিসির তথ্যমতে, উত্তর প্রদেশের রাজ্য সরকার নেপাল সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত মুসলিমদের ২২৫টি মাদরাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার ও ছয়টি ঈদগাহের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পর্যায়ক্রমে যেগুলো ভাঙার কাজ চালাচ্ছে প্রশাসন।

এই ঘটনায় রীতিমতো এখন নড়েচড়ে বসেছে ভারতীয় মুসলমানরা। শুরু হয়েছে রাজ্যটির বিভিন্ন স্থানে কঠোর আন্দোলন। যদিও রাজ্য সরকারের দাবি, সরকারি জমিতে তৈরি মাদরাসা ও ধর্মীয় স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র নেই।