ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সংকট চরমে উঠেছে। নতুন করে সংঘাত বেড়ে যাওয়া, সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকা এবং সব ধরনের মানবিক সহায়তায় বাধা দেওয়ার ফলে গাজাবাসী ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে।
ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সাহায্য প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। যার কারণে ক্ষুধা ও অপুষ্টি ভয়াবহভাবে বেড়েছে, এবং আগের যুদ্ধবিরতির সময় সহায়তার মাধ্যমে যে অগ্রগতি হয়েছিল, তা একেবারে স্থবির হয়ে গেছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের ১২ মে প্রকাশিত ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন’ (আইপিসি) প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অন্তত ৪ লাখ ৭০ হাজার মানুষ এখন চরম খাদà§
