মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

ভারতকে মোকাবিলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, সাধারণ জনগণের জন্য বাজেটে স্বস্তিমূলক ব্যবস্থাও রাখা হবে।

রোববার (২৫ মে) পাকিস্তানের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে আহসান ইকবাল বলেন, বাজেটে প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দ বর্তমান পরিস্থিতির দাবি। তবে এ সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো হস্তক্ষেপ নেই।

সম্প্রতি ভারতের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েছে পাকিস্তানের। বিশেষত পানিসম্পদ নিয়ে ভারতের অবস্থানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। বৈঠকে ইকবাল বলেন, ভারতের পানি আগ্রাসনের জবাব দিতে এবং জলসম্পদ রক্ষা করতে বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, ডায়ামার-ভাশা বাঁধসহ বিভিন্ন জলসম্পদ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পানি সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন ও কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ চালুর ঘোষণা দেন মন্ত্রী। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান (আইইপি)-এর মহাসচিব ইঞ্জিনিয়ার আমির জমিরের নেতৃত্বে প্রতিনিধিদল তাদের বিভিন্ন দাবি তুলে ধরলে আহসান ইকবাল আশ্বাস দেন, বাজেটে তা বিবেচনায় নেওয়া হবে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক সাফল্যের প্রসঙ্গ টেনে আহসান ইকবাল বলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্য জাতিকে ঐক্যবদ্ধ করেছে। তিনি বিরোধী নেতা ইমরান খানের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন এবং বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি জোর দিয়ে বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য হুমকি হতে পারে।

বাজেট ঘোষণায় সামান্য বিলম্বের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও ঈদুল আজহার ছুটির কারণে বাজেট পেশে বিলম্ব হচ্ছে। তবে এতে আইএমএফের কোনো চাপ বা শর্ত কার্যকর হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ