মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি হামলায় শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছে এবং লাগাতার বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

গাজা শহরের জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পরিবারের বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় প্রায় ৫০ জন নিহত বা নিখোঁজ হওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, “ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে।”

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজার সংঘাত এখন “এই নির্মম যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে” পৌঁছেছে। তিনি জানান, ফামিশড (ক্ষুধার্ত) গাজায় ইসরায়েল শুধুমাত্র “চামচভর্তি সাহায্য” প্রবেশ করতে দিচ্ছে, আর অবরুদ্ধ উত্তর গাজায় কিছুই পৌঁছাচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৩,৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২২,৩৮২ জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে এবং তাদের মৃত বলেই ধারণা করা হচ্ছে। সেই হিসাবে নিহতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় আনুমানিক ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ