মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

তুরস্কে ৫৬ জন সক্রিয় সেনাসদস্য গ্রেফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু অ্যাজেন্সি জানিয়েছে, ৫৬ জন সক্রিয় সেনাসদস্যকে শুক্রবারের অভিযানে গ্রেফতার করা হয়েছে। আরো সাতজনের খোঁজ চলছে।

তুরস্কে শুক্রবার ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৬৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট এরদোগানের প্রতিদ্বন্দ্বী ও ধর্মপ্রচারক মরহুম ফেতহুল্লাহ গুলেনের সংগঠনের সাথে যুক্ত ছিলেন তারা।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সি জানিয়েছে, ৫৬ জন সক্রিয় সেনাসদস্যকে শুক্রবারের অভিযানে গ্রেফতার করা হয়েছে। আরো সাতজনের খোঁজ চলছে।

অন্যদিকে হাল্ক টিভি জানায়, গ্রেফতার হওয়া নয়জন পুলিশ সদস্যের বেশির ভাগই ইস্তাম্বুলে কর্মরত ছিলেন।

আনাদোলুর তথ্য অনুযায়ী, ‘ইস্তাম্বুলকেন্দ্রিক ৩৬টি প্রদেশে ফেতুল্লাহ সংগঠনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৫৬ জন সক্রিয় সেনাসদস্যকে আটক করা হয়।’

তুরস্ক সরকার গুলেনের হিজমেত আন্দোলনকে বোঝাতে ‘ফেতহুল্লাহ সন্ত্রাসী সংগঠন’ নামটি ব্যবহার করে, যা একসময় নীরবে দেশটির বিভিন্ন খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল।

প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে এক সময় ঘনিষ্ঠ হলেও পরে গুলেন হয়ে ওঠেন তার প্রধান রাজনৈতিক শত্রু।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান এবং পরে আর তুরস্কে ফেরেননি। গত বছর অক্টোবরে মারা যান ফেতহুল্লাহ গুলেন।

২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে বরাবরই তাকে দায়ী করে আসছে তুরস্ক সরকার। গুলেনের মৃত্যুর পরও বিশ্বজুড়ে গুলেন-সমর্থকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয় আঙ্কারা।

হাল্ক টিভি আরো জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে বিমান, সেনা, নৌ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ