ইসরায়েলের রাজনৈতিক ও কূটনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। তাদের মতে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটি ক্রমেই আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়ছে।
প্রবীণ বিশ্লেষক ফের্টার এক বক্তব্যে বলেন, “নেতানিয়াহুর কৌশলগত ব্যর্থতা এখন স্পষ্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থনও দ্রুত কমে যাচ্ছে।”
ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ ইতোমধ্যেই কড়া অবস্থান নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সম্প্রতি ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমনকি দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র জার্মানি ও চেক প্রজাতন্ত্র পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেছে।
ইসরায়েলের প্রভাবশালী দৈনিক 'মা’আরিভ'-এর বিশ্লেষক বেন ক্যাসপিট তার কলামে লিখেছেন, “নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দিচ্ছেন।”
তিনি সতর্ক করে বলেন, “আমাদের ঐতিহ্যগত মিত্ররা মুখ ফিরিয়ে নি