মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

গাজায় পাঠানো হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার অবরুদ্ধ অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। হাজারো ত্রাণবাহী ট্রাক মিশরের রাফা সীমান্তে দিনের পর দিন আটকে রয়েছে ইসরায়েলের অনুমতির অপেক্ষায়। যদিও তেল আবিব সরকার অবরোধ শিথিল করার ঘোষণা দিয়েছে, বাস্তবে ত্রাণ প্রবেশের হার অত্যন্ত ধীর ও সীমিত।

আলজাজিরার তথ্য অনুযায়ী, বর্তমানে গাজায় দিনে গড়ে মাত্র ৯০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পাচ্ছে। অথচ ২০২৩ সালের ৭ অক্টোবরের আগ পর্যন্ত এই সংখ্যা ছিল ৫০০ থেকে ৬০০। ফলে খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি সংকটে পড়েছে প্রায় ২৩ লাখ গাজাবাসী।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বর্তমান ত্রাণ সহায়তা “সমুদ্রে এক ফোঁটা পানির মতো”—এতে বাস্তব সংকট মোকাবিলা অসম্ভব। তারা গাজার অবরোধ অবিলম্বে শিথিল করে নিরবিচারে ত্রাণ প্রবেশের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই দীর্ঘস্থায়ী অবরোধ শুধু গাজার নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে। মানবিক সহায়তা বন্ধ থাকলে চরমপন্থা, জনরোষ ও আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ