মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

ইউরোপীয় ও আরব কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনের সময় ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দল ইসরায়েলি হামলার শিকার হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং বিভিন্ন দেশ এ তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

বুধবার কূটনীতিকরা জেনিনের মানবিক পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি সরকারি মিশনে ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা প্রতিনিধি দলটিকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে।

কারণ তারা এমন একটি এলাকায় প্রবেশ করেছিলেন যেখানে তাদের থাকার অনুমতি ছিল না। এতে কেউ আহত হয়নি।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বেসামরিক প্রশাসনের কমান্ডার ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন।

এতে বলা হয়েছে, “কর্মকর্তারা কূটনীতিকদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন এবং বিষয়টি নিয়ে পরিচালিত প্রাথমিক তদন্তের ফলাফল সম্পর্কে তাদের আপডেট জানাবেন।”

আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ঘটনাটি বাস্তবতা তুলে ধরে এবং অধিকৃত পশ্চিম তীরের যে কেউ ইসরায়েলি আক্রমণের শিকার হতে পারে।

তিনি বলেছেন, “ফিলিস্তিনি ভূখণ্ডের এই স্থানগুলো সম্পূর্ণ অবরুদ্ধ - দখলকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন, তুলকারেম এবং আশেপাশের এলাকায় চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে জোরপূর্বক তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে কয়েক হাজার ফিলিস্তিনিকে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা গেছে, প্রতিনিধিদলের সদস্যদের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এই সময় দলটির কাছে গুলি চালানোর শব্দ শোনা যাচ্ছে। এসময় আড়ালের জন্য তারা দৌড়াতে শুরু করেন।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ