শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

বন্যার্তদের সেবায় ‘আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের সেবায় `আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন’

দেশের বন্যাদুর্গত এলাকায় বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে কিশোরগঞ্জের জনসেবামূলক সংস্থা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন।

৩০ সেপ্টেম্বর শনিবার থেকে এ পর্যন্ত ফেনীর সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম,  দাগনভূয়া, ছাগলনাইয়া ও সদর উপজেলার প্রায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল ও নগদ ৫০০ টাকাসহ ডাল, চিনি, লবণ, মসলা, চিড়া, মুড়ি, খেজুর, পানি, মোমবাতি, গোসলের সাবান,  গুড়, খাবার স্যালাইন, স্যানিটারি নেপকিন ও নিত্য প্রয়োজনীয় ওষুদসহ প্রায় ২ হাজার টাকা মূল্যমানের একটি প্যাকেট প্রদান করা হয়।

বন্যার্তদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান ও কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমাদ রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আব্দুর রউফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর মুহাম্মদ এনামুল হকসহ ফাউন্ডেশনের সেচ্ছাসেকবৃন্দ।

সংস্থাটির সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ জানান, বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণে ফাউন্ডেশনের নিজস্ব তহবিলের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা রয়েছে। বিশেষত বন্যার্তদের জন্য এ ফাউন্ডেশনের উপহার প্রদানের উদ্যোগের কথা জানতে পেরে কিশোরগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদরাসা, সামাজিক সংগঠন এমনকি অমুসলিমরাও এ তহবিলে অনুদান দিয়েছেন। এতে প্রায় সাড়ে ২৬ লক্ষ টাকা জমা হয় এ তহবিলে। বন্যার্তদের উপহার প্রদান চলমান থাকবে বলেও তিনি জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ