শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বন্যাকবলিত অঞ্চলে মোবাইল-লাইট চার্জের জন্য জেনারেটরের ব্যবস্থায় আস্-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যাকবলিত অঞ্চলে মোবাইল-লাইট চার্জের জন্য জেনারেটরের ব্যবস্থায় আস্-সুন্নাহ ফাউন্ডেশন

|| হাসান আল মাহমুদ ||

হঠাৎ করেই ভয়াবহ দুর্যোগের কবলে বাংলাদেশ। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলা। আশপাশের অঞ্চল। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার। অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দিসহ ক্ষত্রিগ্রস্থ অসংখ্য অগণিত। সীমাহীন দুর্ভোগে আছে বন্যাকবলিত মানুষেরা। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন। ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

এরই মধ্যে সাড়ে তিন লাখ মানুষকে অনুদান দিয়েছে সংস্থাটি। ত্রাণকাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন ৪ হাজারের বেশি। তাদের এই ত্রাণ তৎপরতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঘরেই হাসি ফোটাচ্ছে।

এদিকে বন্যাকবলিত অঞ্চলে মোবাইল-লাইট চার্জের জন্য জেনারেটরের ব্যবস্থা করেছে আস্-সুন্নাহ ফাউন্ডেশন।

এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় দুর্গম অঞ্চলগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন। মোবাইল ও জরুরি লাইট চার্জের জন্য আমরা রেখেছি জেনারেটরের ব্যবস্থা।

বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে এই সার্ভিস দেওয়ার কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি।

বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকায় কোমর ছুঁই ছুঁই পানিতে ভাসিয়ে স্পিডবোটে করে জেনারেটর নিয়ে যেতে দেখা যায় আস-সুন্নাহ সদস্যদের।

এর আগে আজ সোমবার (২৬ আগস্ট) আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণবাহী গাড়ি ত্রাণ পৌঁছে দেয় কুমিল্লার লাকসামের জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ আশ্রমে। এছাড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজ হাতে হিন্দু ধর্মালম্বীদের হাতে ত্রাণ পৌঁছাতে দেখা যায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ