শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমি, জেদ্দার উদ্যোগে আয়োজিত বিশেষ ফিকহি সেমিনারে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন মুফতি মিযানুর রহমান সাঈদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্ক থেকে জেদ্দার উদ্দেশে সফর শুরু করেন। আগামী ৭ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) কেন্দ্রীয় সেমিনার কক্ষে এ বিশেষ ফিকহি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সেমিনারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন মুফতি মিযানুর রহমান সাঈদ। এতে সমসাময়িক বিভিন্ন ফিকহি বিষয়ে আলোচনা ও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

সেমিনারে অংশগ্রহণ ও সফরের সফলতার জন্য তিনি সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

তার সফর সফল ও কল্যাণময় হোক—এ জন্য সংশ্লিষ্টরা সবার কাছে দোয়া চেয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ