বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন?

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা সারা দেশে ৫০৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ দুই শ্রেণির পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্রের নাম ও কোড উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট (www.bmeb.gov.bd) থেকে কেন্দ্রের নাম ও কোড জানতে পারবে।

বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে এ দুই শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ইবতেদায়ি পঞ্চম শ্রেণির পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দাখিল অষ্টম শ্রেণির পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর কোরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ, ১০ ডিসেম্বর আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। তবে বাংলা ও ইংরেজি বিষয়ে ৫০ নম্বর করে এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে যথাক্রমে ৭০ ও ৩০ নম্বর নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, দাখিল অষ্টম শ্রেণির প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় তিন ঘণ্টা।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা ইবতেদায়ি স্তরে অতিরিক্ত ২০ মিনিট এবং দাখিল স্তরে ৩০ মিনিট সময় পাবে। একই দিনে বাংলা ও ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে প্রতিষ্ঠানপ্রধানের সই ও সিলযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ওএমআর ফরমে রোল, নিবন্ধন ও বিষয় কোডের নির্ধারিত বৃত্ত যথাযথভাবে পূরণ করতে হবে।

পরীক্ষায় সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মুঠোফোন, স্মার্ট ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবেন না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ