মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়িতে অবস্থিত মানসম্মত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’ মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামীকাল ৬ শাওয়াল

(বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে মাদরাসা কার্যালয়ে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

মাদরাসাটি ঢালকানগরের পীর সাহেব, আরেফ বিল্লাহ আল্লামা শাহ্ আব্দুল মতীন বিন হুসাইন-এর সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিচালিত। দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের নিবিড় তত্ত্বাবধানে এখানে ছাত্রদের যোগ্য আলেম ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয়।

আগামী শিক্ষাবর্ষে নিম্নলিখিত বিভাগগুলোতে সীমিত আসনে ছাত্র ভর্তি নেওয়া হবে:
•    নূরানী বিভাগ: আদর্শ নূরানী, নাজেরা এবং প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত।
•    হিফয বিভাগ: আন্তর্জাতিক মানের হিফযুল কুরআন বিভাগ।
•    কিতাব বিভাগ: কিতাব বিভাগের প্রাথমিক স্তর (তাইসীর) থেকে কাফিয়া ও শরহে জামী জামাত পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে এখানে দাওরায়ে হাদীস পর্যন্ত পাঠদান চালু করা হবে ইনশাআল্লাহ।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী ইয়াসীন কুদ্দূসী বলেন, ‘শিক্ষার সার্বিক পরিবেশ এবং আমলি উন্নতির বিষয়ে আমাদের প্রতিষ্ঠানে কোনো প্রকার ছাড় দেওয়া হয় না। আমাদের উস্তাদরা ছাত্রদের যুগের চাহিদা অনুযায়ী যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক মেহনত করে যাচ্ছেন।’

মাদরাসাটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়িতে, আবহাওয়া অফিসের ঠিক উত্তরে সোহাগ সাহেবের বাড়ি ‘শান্ত নীড়’ সংলগ্ন এলাকায় অবস্থিত।

যাতায়াত: সাইনবোর্ড বা চাষাড়া থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোড হয়ে জালকুড়ি বাস স্ট্যান্ড অথবা কড়ইতলা আবহাওয়া অধিদপ্তর ভবনের মেইন গেটের উত্তর পাশে শান্ত নীড় (হাজী সোহাগ সাহেবের বাড়ি)।

ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:
•    ০১৭৫৭-১১০৮২৪
•    ০১৭৪১-৭৮৮৪৪১
•    ০১৭৮৫-২১২৯৮৭
•    ০১৬০৫-১৪১০৭৩

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ