
|
‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল
প্রকাশ:
২৫ মার্চ, ২০২৬, ১০:২০ রাত
নিউজ ডেস্ক |
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়িতে অবস্থিত মানসম্মত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’ মাদরাসার ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের নতুন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামীকাল ৬ শাওয়াল (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে মাদরাসা কার্যালয়ে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। মাদরাসাটি ঢালকানগরের পীর সাহেব, আরেফ বিল্লাহ আল্লামা শাহ্ আব্দুল মতীন বিন হুসাইন-এর সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিচালিত। দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের নিবিড় তত্ত্বাবধানে এখানে ছাত্রদের যোগ্য আলেম ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয়। আগামী শিক্ষাবর্ষে নিম্নলিখিত বিভাগগুলোতে সীমিত আসনে ছাত্র ভর্তি নেওয়া হবে: মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী ইয়াসীন কুদ্দূসী বলেন, ‘শিক্ষার সার্বিক পরিবেশ এবং আমলি উন্নতির বিষয়ে আমাদের প্রতিষ্ঠানে কোনো প্রকার ছাড় দেওয়া হয় না। আমাদের উস্তাদরা ছাত্রদের যুগের চাহিদা অনুযায়ী যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক মেহনত করে যাচ্ছেন।’ মাদরাসাটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়িতে, আবহাওয়া অফিসের ঠিক উত্তরে সোহাগ সাহেবের বাড়ি ‘শান্ত নীড়’ সংলগ্ন এলাকায় অবস্থিত। যাতায়াত: সাইনবোর্ড বা চাষাড়া থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোড হয়ে জালকুড়ি বাস স্ট্যান্ড অথবা কড়ইতলা আবহাওয়া অধিদপ্তর ভবনের মেইন গেটের উত্তর পাশে শান্ত নীড় (হাজী সোহাগ সাহেবের বাড়ি)। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে: এমএম/ |