শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুযোগ্য, অভিজ্ঞ ও মেহনতি উস্তাদদের দ্বারা পরিচালিত পরিচালিত হচ্ছে জামিআ ইসলামিয়া বাইতুল আমান। রাজধানী ঢাকার মোহাম্মদপুর আদাবর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই দীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিভা ও মেধা বিকাশের এক অনন্য ঠিকানায় পরিণত হয়েছে। এখানে কিতাব বিভাগ, ইফতা বিভাগ, হিফজ বিভাগ ও নূরানী বিভাগ রয়েছে। মাদরাসাটির পরিচালক হিসেবে রয়েছেন মুফতি মাহমুদুর রহমান।

জামিআর বৈশিষ্ট্যাবলির মধ্যে রয়েছে-

দারুল উলূম দেওবন্দের আদর্শে বেফাকের পাঠ্যসূচি অনুসরণে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম।

যুগের চাহিদা পূরণে সাপ্তাহিক সেমিনার, বিতর্কানুষ্ঠান, সাহিত্যচর্চা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ব্যবস্থা।

দশম শ্রেণি পর্যন্ত ইংরেজি শিক্ষার বাস্তবায়ন, যা বর্তমানে ৭ম শ্রেণি পর্যন্ত চলমান।

হুফফাজুল কুরআনের প্রশিক্ষণপ্রাপ্ত হদর ও মশকে অভিজ্ঞ হাফেজগণের তত্ত্বাবধানে মাত্র তিন বছরে পূর্ণ কুরআন হিফজের সুব্যবস্থা।

বেফাক বোর্ড ও মোহাম্মদপুরস্থ ইত্তেফাকের পরীক্ষায় অংশগ্রহণ করে সাড়াজাগানো মেধাস্থান অর্জন।

হাইআ, বেফাক ও ইত্তেফাকের পরীক্ষায় মেধাস্থান অর্জনকারীদের মানসম্পন্ন পুরস্কার প্রদান।

ইফতা বিভাগের বৈশিষ্ট্যাবলির মধ্যে রয়েছে-

মৌলিকভাবে দারুল উলূম করাচির নেসাব অনুসরণ করে বিজ্ঞ মুফতিগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ফতোয়া-তামরিন। অর্থনীতি, ব্যাংক, বিমা, শেয়ার বাজার, কোম্পানি ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানসহ সমকালীন বিভিন্ন মাসায়েল পাঠদান ও অনুশীলনের মাধ্যমে ফতোয়া প্রদানে যোগ্য করে গড়ে তোলার চেষ্টা।

এখানে অধ্যয়নরত দাওরা ও মেশকাতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্য ওমরাহ পালনের সুযোগ রয়েছে।

ভর্তির সময়কাল: এই জামি'আয় ১ রমজান থেকে ৭ রমজান পর্যন্ত নূরানী ও হিফজ বিভাগে এবং ৮ শাওয়াল থেকে সকল বিভাগে ভর্তি চলবে ইনশাআল্লাহ।

যাতায়াত: দেশের যেকোনো স্থান থেকে ঢাকার গাবতলী/শ্যামলী/সুইচগেট /মোহাম্মদপুর থেকে আদাবর ১৬নং রোড পানির পাম্প সংলগ্ন জামি'আ ইসলামিয়া বাইতুল আমান। ভর্তিসংক্রান্ত যোগাযোগ: ০১৮২৮-০১৮৫৭২, ০১৮৬৪-৪০৩০৪৩।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ