শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

উত্তরা বাইতুল মুমিন মাদরাসা'র সবক ইফতেতাহে ইবনে শাইখুল হাদিস  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ বাদ এশা রাজধানীর উত্তরার দক্ষিণখানে অবস্থিত বাইতুল মুমিন মাদরাসার চলতি শিক্ষাবর্ষ ১৪৪৬/৪৭ হিজরির সবক ইফতেতাহ (সবক উদ্বোধন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মাদরাসার কর্তৃপক্ষ।

মাদরাসার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সবক ইফতেতাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন। 

উদ্বোধনী সবক প্রদান করবেন শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আতাউল্লাহ আমিন ও মুফতি আনিসুর রহমান কাসেমী।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে মাদরাসার সকল বিভাগের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ সবক উদ্বোধনের মাধ্যমেই যথারীতি ক্লাস শুরু হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ