মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২০২৫ সালের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের আলিম পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন, শেষ হবে ১২ আগস্ট। মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করেছে। সূচিতে দেখা গেছে, কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে এ বছরের আলিম পরীক্ষা। আর পরীক্ষা শেষ হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট, ব্যাবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
১৩ থেকে ২১ আগস্টের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে ব্যাবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে।

২৪ আগস্টের মধ্যে ব্যাবহারিà