সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বেফাক ও ইত্তেফাক বোর্ডে ফুলপুর আদর্শ মাদরাসার ঈর্ষণীয় ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী জুবায়ের খান 

৪৮তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষা ও আঞ্চলিক বোর্ড পরিক্ষায় ঈর্ষনীয় ফলাফল করেছে 'ফুলপুর আদর্শ মাদরাসা'র শিক্ষার্থীগণ।

২০২৪/২৫ শিক্ষাবর্ষে ৪৮তম কেন্দ্রীয় বেফাক পরিক্ষায় অংশগ্রহণকারী ১১৬ জন শিক্ষার্থীর মাঝে মেধাতালিকায় স্থান পেয়েছে ৩৯ জন। ইবতেদাইয়্যাহ জামাতে ১৯, মুতাওয়াসসিতাহ জামাতে ১৭, ফযিলত জামাতে ১, তাহফিযুল কুরআন বিভাগে ২ জন।
এছাড়াও আঞ্চলিক বোর্ড 'তানযিম' এ হেদায়াতুন্নাহু জামাতে ৪, মিযান জামাতে ৪ জন সহ মোট ৮জন। 

ইত্তেফাক বোর্ডেও ছাত্ররা মেধার স্বাক্ষর রেখেছেন। হেদায়াতুন্নাহু জামাতে ১৫, মিযান জামাতে ১২, হিফয বিভাগে ৩জন সহ মোট ৩০ জন মেধাতালিকায় স্থান পেয়েছে। 

এ বিষয়ে ফুলপুর আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু রায়হান বলেন , 'আমাদের শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এ বৎসরও আশানুরূপ সাফল্য অর্জন করেছে। এর জন্য তাদের মেহনত এর পাশাপাশি মাদরাসার উস্তাদদের মেহনতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

তিনি আরও বলেন, আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের মাদরাসার খরচে উমরাহ করার সুযোগ দিয়ে থাকি। গত বৎসরও ৪জন শিক্ষার্থীকে উমরাহ করানো হয়েছে। আগামী শিক্ষাবর্ষেও এই সুযোগ থাকবে ইনশাআল্লাহ।'

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ