সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

পাকিস্তানে পড়তে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুখবর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর পছন্দের দেশ পাকিস্তান। এখনো অনেক শিক্ষার্থী দেশটিতে পড়াশোনা করছেন। কারণ দেশটি শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিয়ে থাকে।

চলতি বছর বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়। কমসটেক এবং লাহোর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগের এক বৃত্তিতে এ সুযোগ দেওয়া হবে।

এ শিক্ষাবৃত্তির মধ্যে রয়েছে- ফুল ডিগ্রি প্রোগ্রাম, ফেলোশিপ এবং শর্ট-টার্ম ট্রেনিং। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) র‍্যাংকিংয়ে ২০২৫ সালে বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব লাহোর।

অধ্যয়নের বিষয়

বৃত্তিতে অ্যালাইন হেলথ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট সায়েন্স, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেটার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ফার্মেসিতে পড়াশোনার সুযোগ মিলবে।

আবেদনকারীর যোগ্যতা

১. প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে

২. বিশ্বের যেকোনো দেশে বসবাসকারী বাংলাদেশের নাগরিকরাও এ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন

৩. প্রার্থীর বয়স ১৭-৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে

৪. নারী এবং সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়া হবে

৫. শিক্ষার্থী, তরুণ গবেষক, বিজ্ঞানীরা (পিএইচডি, মাস্টার্স, স্নাতক প্রোগ্রামে ভর্তি অথবা সক্রিয় গবেষণায় জড়িত) এ প্রোগ্রামের জন্য আবেদনের যোগ্য।

সুযোগ-সুবিধা

১. নির্বাচিত প্রার্থী যাতায়াতের জন্য একটি ইকোনমি ক্লাসের টিকিট

২. বিমানবন্দরে যাওয়া-আসার জন্য পরিবহন ব্যবস্থা

৩. শিক্ষার্থী টিউশন ফি মওকুফ পাবেন

৪. গবেষক এবং প্রশিক্ষণার্থীরা পাবেন সম্মানী

৫. বিনা মূল্যে থাকার ব্যবস্থা

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

এসএসে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ