সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

ফযীলতে মেধাস্থান ২য়-৩য়সহ জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার ঈর্ষণীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাজধানীর জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। মাদাসাটির ফযীলত (স্নাতক) শ্রেণিতে সারা দেশে ২য় ও ৩য় স্থান অর্জন করেছে শিক্ষার্থীরা। এছাড়া, অন্যান্য বিভাগেও রয়েছে সাফল্যের ছোঁয়া।

বিস্তারিত ফলাফল

মারহালা : হিফজুল কুরআন

মোট পরীক্ষার্থী : ১০ জন
মেধাস্থান : ৫ জন (প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ)
মুমতায : ১০ জন
মেধা তালিকার ৫ জন -১, ১, ২, ৩, ৩

মারহালা : ফযীলত

মোট পরীক্ষার্থী : ৫৪ জন
মেধাস্থান : (২য় ও ৩য় সহ) ১১ জন
মুমতায : ৩৮ জন
জায়্যিদ জিদ্দান : ১২ জন
জায়্যিদ : ৪ জন
মেধা তালিকার ১১ জন - ২, ৩, ৯, ১১, ২১, ৩০, ৩৪, ৩৫, ৩৭, ৩৭, ৩৭

মারহালা : সানাবিয়া উলইয়া

মোট পরীক্ষার্থী: ৪০ জন
মেধাস্থান : (৩য় সহ) ১১ জন
মুমতায : ৩০ জন
জায়্যিদ জিদ্দান : ১০ জন
মেধা তালিকায় ১১ জন- ৩, ৯, ১০, ২৩, ২৩, ৪৩, ৪৭, বাকি চারটি এখনও পাইনি

মাদাসাটির মোট পরীক্ষার্থী : ১০৪ জন
মেধাতালিকায় : ২৭ জন
মুমতায : ৭৮ জন
জায়্যিদ জিদ্দান : ২২ জন
জায়্যিদ : ৪ জন

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ