সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

ইফতা ও উলুমুল হাদিসে ভর্তি নিচ্ছে জামিয়াতুল বালাগ আলইসলামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : ইফতা ও উলুমুল হাদিস বিভাগে ভর্তি নিচ্ছে রাজধানীর জামিয়াতুল বালাগ আলইসলামিয়া।

প্রাথমিক দ্বীনি শিক্ষা এবং গবেষণামূলক উচ্চতর ইসলামী শিক্ষা ও দা'ওয়াহমূলক এই প্রতিষ্ঠানটি সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর জানিয়েছে।   

প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা মুফতী খায়রুল ইসলাম কাসেমী জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ৭ শাওয়াল থেকে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে সীমিত কোটায় মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী তালিবুল ইলমদের ভর্তি করা হবে, ইনশাআল্লাহ।

বিভাগসমূহ:

১. উলূমুল হাদীছ (২ বছর মেয়াদী)

২. আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদী)

৩. মাদানী নেসাব (১ম বর্ষ ৪র্থ বর্ষ)

৪. হিফয বিভাগ

৫. নরানী ও নাযেরা বিভাগ

বৈশিষ্ট :

ইফতা ও উলূমুল হাদীস বিভাগ দুটি মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে ২-৪ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী ও মুখলিস উদ্ভাদবৃন্দের তত্ত্বাবধান ও নিয়মিত দরস দানে পরিচালিত। উভয় বিভাগে মারকাযুদ দাওয়াহ-এর শিক্ষা কারিকুলামের অনুসরণে বছরে তিনটি সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয়।

পরীক্ষার বিষয়:               

                                                   উলূমুল হাদীস বিভাগ            

লিখিত পরীক্ষা: (ক) ফাতহুল বারী ১ম খন্ড ও শরহু নুখবাতিল ফিকার।

(খ) সংক্ষিপ্ত প্রবন্ধ বাংলা ও আরবী।

মৌখিক: ফন সংশ্লিষ্ট যে কোনো কিতাব।

ইফতা বিভাগ

লিখিত পরীক্ষা: (ক) হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও নূরুল আনওয়ার। (কিতাবুল্লাহ্)

(খ) সংক্ষিপ্ত প্রবন্ধ। বাংলা ও আরবী।

মৌখিক: হিদায়া ৩য় খন্ড (ফাতহুল কাদীরসহ) ও প্রাসঙ্গিক যে কোনো বিষয়।

ইফতা বিভাগে দাখেলা সংক্রান্ত যোগাযোগ : মাওলানা মুফতী ছফিউল্লাহ (০১৮১৫-০৯৫৩৫০)

উলূমুল হাদীস বিভাগে দাখেলা সংক্রান্ত যোগাযোগ: মাওলানা মুহাম্মাদ মুসলেহুদ্দীন (০১৪০৬-৫৬৮৬৪১)

সার্বিক যোগাযোগ : মাওলানা মুফতী খায়রুল ইসলাম কাসেমী (মুহতামিম, অত্র জামিআ)

লোকেশন: শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২ (মুহতামিম) ০১৮১৭-৫১০১৮০

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ