সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বাংলাদেশ নৈশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ড-এর ১২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর আন-নূরস্থ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সভাপতি মাওলানা নাজমুদ্দীনের নিকট ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মাকসুদ মুজিব।

এ সময় বোর্ডের মহাসচিব মুফতি জহিরুল ইসলাম সিরাজী বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকল শাখার শিক্ষার্থিদের হাতে ফলাফল প্রকাশ করা হবে।

ফলাফলের অনুলিপি হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন বোর্ডের সভাপতি মাওলানা নাজমুদ্দীন, সহ-সভাপতি মুফতি যুবায়ের আহমাদ মাযাহেরী, মাওলানা নুরুল ইসলাম কাসিমী, প্রধান সমন্বয়ক মুফতি গোলাম রাব্বীসহ বোর্ডের অন্যান্য দায়িত্বশীলগন।

সভাপতি মাওলানা নাজমুদ্দীন মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলেন যে, তিনি আমাদের দ্বারা এ কাজ নিয়েছেন। তিনি আরও বলেন যাদের আন্তরিক প্রচেষ্টা ও মেহনতের ফলে বোর্ডের কার্যক্রম এ পর্যন্ত আসছে আল্লাহ তাআলা তাদের সবার মেহনতকে কবুল করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ