মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কুরআনুল কারিম অনুষদ থেকে ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের শিক্ষার্থী মাসউদ আব্দুল্লাহ আল আজহারী। এই অনুষদ থেকে তিনিই ডিগ্রি অর্জন করা প্রথম কোনো বাংলাদেশি শিক্ষার্থী।
সম্প্রতি ঘোষিত ফলাফলে এই কৃতিত্ব অর্জন করেন মাসউদ আব্দুল্লাহ। ২০১৫ সালের শেষের দিকে উচ্চ শিক্ষা লাভে মিসরে যান এই শিক্ষার্থী।
মাসউদ আব্দুল্লাহ বলেন, আল্লাহর কাছে শুকরিয়া অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পবিত্র কুরআন অধ্যায়নের একটি বিশেষ স্তর শেষ করার সুযোগ পেয়েছি। সেটা যখন ইসলামি শিক্ষার সর্ব প্রাচীন ও অদ্বিতীয় প্রতিষ্ঠানসমূহের অন্যতম আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে তখন অনুভূতি আসলেই অন্যরকম। বিà¦