শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

শেষ হলো ‘আল-হাইআতুল উলয়া’র পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেষ হলো বাংলাদেশের কওমি মাদরাসা গুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদীসের (তাকমীল) কেন্দ্রীয় পরীক্ষা।

আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) পরীক্ষা গ্রহণের মাধ্যমে শেষ হয় এই কার্যক্রম। পরীক্ষা শুরু হয়েছিল গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলে এই পরীক্ষা।

হাইয়াতুল উলয়ার পক্ষ থেকে জানা যায়, পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারাদেশকে বেশকিছূ জোনে বিভক্ত করা হয়। মোট ৩১৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মোট পরীক্ষার্থী ছিল ৩২৭১৪ জন। এর মধ্যে ছাত্র ১৭৭৪৩ জন এবং ছাত্রী ১৪৯৭২ জন। 

সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদীস পরীক্ষা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ