আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া ঢাকার ১৪৪৬- ৪৭ নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে।
জানা যায়, রমজানের পর ০৬, ০৭ ও ০৮ এপ্রিল ২০২৫ ঈসায়ি/০৭, ০৮ ও ০৯, শাওয়াল ১৪৪৬ হিজরি রবি, সোম ও মঙ্গলবার ৩ দিন সকল বিভাগে ভর্তি নেওয়া হবে মাদরাসাটিতে।
নির্দেশনা অনুযায়ী- পুরাতন ছাত্রদের মধ্যে বিগত শিক্ষাবর্ষ ১৪৪৫-৪৬ হিজরির বার্ষিক পরীক্ষায় যারা স্কলার বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং কোনপ্রকার অভিযোগ নেই, তারা ভর্তির উপযুক্ত বলে বিবেচিত হবে। প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্ররা বিবেচনাধীন থাকবে।