রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

অভিভাবকদের পরিশ্রম শিক্ষার্থীকে সফল করে তোলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং নিয়মিত পরিচর্যাই একজন শিক্ষার্থীকে সফল করে তোলে বলে মন্তব্য করেছেন রংপুরের বিশিষ্ট শিক্ষক ও শিক্ষাবিদগণ। সেই সাথে ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বিত শিক্ষাপদ্ধতি মেধাবিকাশে শিশুর মন ও মননকে পরিশুদ্ধ করে বলেও জানান তারা ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রংপুর জুম্মাপাড়া মাদরাসার নুরানী একাডেমী বিভাগের ক্লাস উদ্বোধন ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদরাসার মহাপরিচালক হাফেজ মাও. ইদ্রীস আলী, সর্বোচ্চ কওমী শিক্ষাবোর্ড হাইআতুল উলয়া পরিচালনা কমিটির সদস্য ও তানজিম বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইউনুস, শায়খুল হাদীস মুফতি এহতেশামুল হক, শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দীন, শিক্ষাসচিব মুফতি নাজমুলক, জুম্মাপাড়া সদর জামে মসজিদের খতিব একাডেমীর বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মাহমুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ জয়নাল আবেদীন ও প্রবচন মিডিয়ার পরিচালক মাওলানা কাজী হামদুল্লাহ প্রমুখ। এছাড়াও জেলার অন্যান্য নুরানী একাডেমী বিভাগের শিক্ষক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ভুলে ভরা শিক্ষাব্যবস্থার এই সময়ে শিক্ষার্থীদের মাঝে সঠিক শিক্ষার আলো পৌছানো একটি চ্যালেঞ্জিং কাজ। তবে এই চ্যালেঞ্জকে গ্রহণ করা ছাড়া শিক্ষাব্যবস্থাকে আলোয় ফিরিয়ে আনার কোন বিকল্প নেই। দেশের নুরানী একাডেমী বিভাগগুলো অনেকটা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার পথেই অগ্রসর হচ্ছে।

বক্তারা বলেন, সময়ের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখতে পারায় অভিভাবকরাও দিন দিন নুরানী একাডেমীর দিকে ঝুঁকছে। রংপুরের জুম্মাপাড়া মাদরাসা নুরানী একাডেমী এর উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিবছরের শুরুতে এই প্রতিষ্ঠানে ভর্তির সময় শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের।

একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান জানান, এ প্রতিষ্ঠান থেকে তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর গত শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় ৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে শতভাগ পাশসহ জিপিএ ৫ পেয়েছে ৭৬ জন শিক্ষার্থী।

তিনি আরও জানান, বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশ থেকে অংশগ্রহণকারী ৭,৩৭,০২৯ জন পরীক্ষার্থীর মাঝে জুম্মাপাড়া মাদরাসা নুরানী একাডেমী থেকে সেরা ২০ এ স্থান পেয়েছে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠসহ ১৮ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে ২০২৪ শিক্ষাবর্ষে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন রংপুর জুম্মাপাড়া মাদরাসার মহাপরিচালক হাফেজ মাওলানা ইদ্রীস আলী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ