সমন্বিত শিক্ষার ঐক্যবদ্ধ প্রয়াস ও ভবিষ্যৎ ভাবনাকে সামনে রেখে ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশ-এর বার্ষিক শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়৷
আজ শনিবার ঢাকার ফার্মগেটের হাসান টাওয়ারে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের শত আলেম, জ্ঞানীগুণী ও শিক্ষানুরাগীগণ উপস্থিত থাকেন।
কনফারেন্সে বক্তাগণ বাংলাদেশের চলমান শিক্ষা বিভক্তি নিয়ে আলোচনা করেন৷ তারা বলেন, এ দেশের মাদরাসা শিক্ষার্থীরা আধুনিক যুগোপযোগী শিক্ষা থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি সরকারি ও প্রাইভেট স্কুল-কলেজ ও কিন্ডারগার্টেনের স্টুডেন্টরা আবশ্যকীয় ধর্মীয় জ্ঞানার্জন ও নীতিনৈতিকতার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে৷