সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

ডাকাতের হামলায় আহত মাওলানা কালিমুল্লাহ জামীল, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.)-এর মেঝো সাহেবজাদা ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কালিমুল্লাহ জামীল হুসাইন (হাফি.) ডাকাতের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত ১০ সেপ্টেম্বর কুমিল্লার চান্দিনায় একটি দ্বীনি অনুষ্ঠানে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়ে তিনি আহত হন। এ সময় তাঁর ডান চোখে মারাত্মক আঘাত লাগে।

আঘাতের পর থেকে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) ডান চোখের অপারেশনের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাওলানা কালিমুল্লাহ জামীল হুসাইনের দ্রুত সুস্থতা ও অপারেশন সফল হওয়ার জন্য সকল দ্বীনদার ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন তাঁর ভাই এবং নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

বিশিষ্ট এই আলেমের চোখের অপারেশন যেন সফল হয় এবং আল্লাহ যেন আঘাতজনিত সব কষ্ট দূর করে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন সে জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ