বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ‘পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল’ 

হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১১৯৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০৯ জনে। এরমধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯০৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যু শিশুদের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এরমধ্যে দুজন ঢাকা জেলার। এছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

হালনাগাদ প্রতিবেদন আরও বলছে, নতুন আক্রান্ত নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে।

এছাড়া এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। তবে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ