বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হেফাজতের নতুন কমিটি ঘোষণা ধামরাইয়ে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত দোয়ার মাধ্যমে আল মানযুর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল ‘নবীজির সিরাত অনুসরণ ছাড়া সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ কুমিল্লা জেলা ইমাম পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ২ সেপ্টেম্বর ‘শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না’ চাঁদপুরের স্কুলশিক্ষার্থীদের নিয়ে বিশেষ সিরাত প্রতিযোগিতা চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, কী এর বিশেষত্ব সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫০

নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হেফাজতের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে এক সভা শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। তবে আপাতত দুই শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে আরও সদস্য যুক্ত করে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ঘোষিত জেলা কমিটিতে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়ালকে সভাপতি করা হয়েছে। এর আগেও তিনি নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জেলা কমিটিতে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া মাওলানা বদিউল আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা মহিউদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা খোরশেদ আলম কাসেমীকে অর্থ সম্পাদক এবং মুফতি শেখ শিব্বিরকে প্রচার সম্পাদক করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর কমিটিতে মুফতি জাকির হোসেন কাসেমীকে সভাপতি এবং দেওভোগ মাদরাসার মাওলানা আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতি মামুনুর রশীদকে এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাওলানা মাহমুদ ইবনে আউয়ালকে।

মুফতি বশিরউল্লাহ জানান, বর্তমানে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয়সংখ্যক সদস্য যুক্ত করে জেলা ও মহানগর কমিটি পূর্ণাঙ্গ করা হবে।

২০২৪ সালের ৪ অক্টোবর এক প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়েছিল। শহরের চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদে অনুষ্ঠিত ওই সম্মেলনে কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। সেই কমিটিতে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমীকে জেলা কমিটির সভাপতি এবং খেলাফত মজলিসের নেতা এ বি এম সিরাজুল মামুনকে সাধারণ সম্পাদক করা হয়। একই সময়ে মহানগর কমিটিতে মুফতি হারুনুর রশিদকে সভাপতি এবং মাওলানা মীর আহমাদুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল।

তবে ওই প্রতিনিধি সম্মেলনে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালসহ হেফাজতের বড় একটি অংশের নেতারা উপস্থিত ছিলেন না। কমিটি ঘোষণার পর থেকেই এ নিয়ে সংগঠনের নেতাদের মধ্যে মতবিরোধ ও বিভক্তি দেখা দেয়। এরপর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রমে এর প্রভাব পড়ে এবং নতুন নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে বুধবারের সভায় নতুন করে আংশিক কমিটি ঘোষণা করা হলো।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ