সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৫৫০ জন। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত মৃতের সংখ্যা ৮৮ জনই রয়েছে। তবে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গেল ৩১ হাজার ৩৮০ জন।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৪৮ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ১০২ জন, খুলনা বিভাগের ৩৮ জন, রংপুর বিভাগের ৮ জন, বরিশাল বিভাগের ৬ জন এবং সিলেট বিভাগের ৩ জন রোগী রয়েছেন।

অন্যদিকে চলতি বছরে মোট আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ১২ হাজার ৪২৯ জন, ময়মনসিংহ বিভাগের ১ হাজার ৬৩০ জন, চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ৮৯৭ জন, খুলনা বিভাগের ৪ হাজার ৫৭৬ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৫৯৪ জন, রংপুর বিভাগের ৮১৯ জন, বরিশাল বিভাগের ৫ হাজার ২৭৬ জন এবং সিলেট বিভাগের ১৫৯ জন রোগী রয়েছেন।

এছাড়া চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ২১২ জন ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন ২ হাজার ৮০ জন।

এর আগে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ