হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির-এনসিপির গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদসহ ১১ জন।
রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ শহরের টাউনহলের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তাঁদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ২৯ জুলাই রাতà