বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং শাপলা চত্বর ও জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্নের দাবিতে সিলেটে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।

মুফতি আবুল হাসান বলেন, বিগত দিনগুলোতে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। ফলে উন্নয়নের বিভিন্ন সূচকে এ অঞ্চল পিছিয়ে রয়েছে। জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সিলেটবাসী আর কোনো বৈষম্য দেখতে চায় না।

তিনি ঢাকা-সিলেট রেলপথ আধুনিকায়ন, ছয় লেনের সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু এবং সিলেটের গ্যাস দিয়ে স্থানীয় আবাসিক গ্রাহকদের চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মুফতি আবুল হাসান বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটের রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অথচ উন্নয়নের দিক থেকে সিলেট পিছিয়ে থাকবে—এটি মেনে নেওয়া যায় না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সিলেটের উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সংসদের ভেতরে সোচ্চার আছি, প্রয়োজনে সংসদের বাইরেও সোচ্চার হব।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ এবং সকল আধিপত্যবাদমুক্ত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা। আমরা যদি দেশে বৈষম্য দূর করতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তবে জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান।

মুহাম্মদ মুনতাসির আলী বলেন, দেশের ৩০টি রাজনৈতিক দল সর্বসম্মতিক্রমে যে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং গণভোটের মাধ্যমে যে সনদ জনরায়ে অনুমোদিত হয়েছে, তার বাস্তবায়নে টালবাহানা চলছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন ও সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেদ্দা মহানগর শাখার সভাপতি মাওলানা আবদুল মুকিত রুপাপুরী, জেলা সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা সৈয়দ আলী আসগর, মহানগর সহসভাপতি আবদুল হান্নান তাপাদার, মাওলানা শাহ আশিকুর রহমান, জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদু ওয়াদুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সিলেট পশ্চিম জেলা সভাপতি আবদুল বাসিত এবং শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি আবদুর রহীম।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জুলাই যোদ্ধা হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, ডা. ফয়জুল হক, জেলা সহসভাপতি শামসুল ইসলাম, মাওলানা আবদুস সালাম, মহানগর সহসাধারণ সম্পাদক মাসুদ আহমদ, মাওলানা জুনায়দ আহমদসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ