বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮


চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।

মঙ্গলবার (২১ জুলাই ) চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ করেন জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া, উপস্থিত ছিলেন মুফতী ইউনুস আহমাদ, মুফতী মানজুর আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী রকিব উদ্দিন, মুফতী জুনাইদ আহমাদ ও মাওলানা আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।

ত্রাণ সহায়তাকালে সংগঠনের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এই দুর্যোগে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো।

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত এক সপ্তাহ ধরে ত্রাণ ক্যাম্পেইন চালানোর পর ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে তা পৌঁছে দিতে সচেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ।

পরিষদের নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

ত্রাণ বিতরণ শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতিকে এ সকল দুর্যোগ থেকে হেফাজতের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলীল আহমাদ কোরাইশী ও পটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদী হযরতদ্বয়ের সাথে জাতীয় ইমাম পরিষদ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ