নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি দেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবানসহ দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় ভয়াবহ বন্যার কবলে পড়ে ১০ লক্ষাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এই মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে ‘রাবেতায়ে আবনায়ে রাহমানিয়া’। সংগঠনটি তাদের ‘খিদমতে খালেক ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।
বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে রাবেতার মজলিসে শূরা।
নিজ নিজ এলাকা ও কর্মস্থলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া ও ইস্তিগফারের আমল বৃদ্ধির কথা বলা হয়েছে। ব্যক্তিগত অনুদানের পাশাপাশি মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসহায় বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে একে অপরকে উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে।
সংগৃহীত অর্থ সরাসরি বা ব্যাংক ও বিকাশ নাম্বারে প্রেরণের পর সংশ্লিষ্ট দায়িত্বশীলকে অবহিত করা এবং মানি রিসিট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে রাবেতার কেন্দ্রীয় কার্যালয় থেকে রসিদ বই সংগ্রহ করে অনুদান বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সহায়তা পাঠানোর মাধ্যমসমূহ:
যেকোনো আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিচের মাধ্যমগুলোতে সহায়তা পাঠাতে পারবেন: ব্যাংক অ্যাকাউন্ট: রাবেতাতু আবনা আর রাহমানিয়া (RABETATU ABNA AR RAHMANIA), হিসাব নং: ০৩৭১১২০১২৫৩৯৬, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, কৃষি মার্কেট শাখা, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।
বিকাশ ও যোগাযোগ: মুফতী ইয়াহইয়া উসমানী: ০১৯১৭০৯৩৯৬১ (বিকাশ ও নগদ); মুফতী মাহমুদুল হাসান শরীফ: ০১৯১৩০৬৫৮২৪ (বিকাশ)।
সংগঠনের আমিরে মজলিসে শূরা মাওলানা আব্দুল কাইয়ুম আল-মাসউদ সকলকে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য মোহাম্মদপুরের স্বপ্লধারা হাউজিংয়ে অবস্থিত রাবেতার কেন্দ্রীয় কার্যালয়ে (জামি‘আতুল আবরার রাহমানিয়া মাদ্রাসা) যোগাযোগ করা যাবে।
