সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী ৫ দিনের আবহাওয়া বার্তা কাবার গিলাফ পরিবর্তনে ইতিহাসে বিস্মৃত এক প্রথা ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা

নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আসরের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে তারা মিয়া (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

তারা মিয়া পৌর এলাকার বাগরাইট গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তিনি পূর্বপাড়া এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববারও তিনি দরগাহ কলামহলা জামে মসজিদে জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্বজন ও স্থানীয়দের ভাষ্য, তারা মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

দরগাহ কলামহলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুনায়েদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মিয়া অত্যন্ত ভালো ও পরহেজগার মানুষ ছিলেন। তিনি মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। আছরের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ