রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

‘উম্মাহর জাগরণে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর চিন্তাধারা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক দাওয়াহ কনফারেন্স আগামীকাল সোমবার (২০ জুলাই) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। পায়ামে ইনসানিয়াত বাংলাদেশের তত্ত্বাবধানে এবং দাওয়াহ মুভমেন্ট চট্টগ্রামের আয়োজনে নগরীর ইস্পাহানি মোড়ে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিকেল ৪টা থেকে এ কনফারেন্স শুরু হবে।

দাওয়াহ মুভমেন্ট চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ কামরুল ইসলাম কাসেমী ইনসাফকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কনফারেন্সকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কনফারেন্স বাস্তবায়ন পরিষদের সদস্য ও পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সলিমুদ্দীন মাহদী বলেন, আয়োজন সফল করতে সংশ্লিষ্টদের সব প্রস্তুতি শেষ হয়েছে এবং বিপুলসংখ্যক আলেম-উলামা ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ভারতের প্রখ্যাত আলেম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের নির্বাহী সদস্য এবং শাহ ওয়ালিউল্লাহ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।

এ ছাড়া কনফারেন্সে বক্তব্য রাখবেন পটিয়া মাদরাসার শায়খুল হাদিস মুফতি শামসুদ্দিন জিয়া, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতি খলীল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসেন অদুদী, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, দারুল মাআরিফ মাদরাসার মুহতামিম মাওলানা ফোরকানুল্লাহ খলীল, নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী এবং জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফোরকান উদ্দিন, চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. রশীদ জাহেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মসিহুল্লাহ এবং ডা. ইবরাহীম চৌধুরী।

কনফারেন্সে আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী এবং তরুণ সমাজসহ সর্বস্তরের সচেতন মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কনফারেন্স বাস্তবায়ন পরিষদের অন্যতম দায়িত্বশীল মাওলানা মীর ইদ্রিস ও মুফতি হারুন ইযহার।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ