রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে আগামী ২৯ জুলাই রাজধানীতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ইতমিনান বোর্ড বাংলাদেশ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সংবর্ধনা অনুষ্ঠান সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল গ্রেড—এই দুই বিভাগে সম্মাননা প্রদান করা হবে। এতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, শিক্ষা-উদ্যোক্তা এবং দেশের বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিরা অংশ নেবেন।

২০১৪ সালে প্রতিষ্ঠিত ইতমিনান বোর্ড বাংলাদেশ দেশের ইসলামি শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, মানসম্মত ও সমন্বিত রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে বোর্ডটির অধীনে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ইসলামি শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ীও পাঠদানের ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে বোর্ডটি শিক্ষক প্রশিক্ষণ, মানসম্মত পাঠ্যক্রম প্রণয়ন, বৃত্তি পরীক্ষা, শিক্ষা মূল্যায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। বোর্ডের লক্ষ্য এমন একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির মধ্যেই সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজুল কোরআন সম্পন্ন করতে পারবে এবং ষষ্ঠ শ্রেণি থেকে কওমি ও জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে উচ্চতর শিক্ষার সুযোগ লাভ করবে।

ইতমিনান বোর্ড বাংলাদেশের প্রধান মাওলানা মুফতি মুসা খান বলেন, ভবিষ্যতে দেশের আরও অধিকসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এ শিক্ষাব্যবস্থার আওতায় আনা, প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থা চালু করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের আদর্শবান, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ইতমিনান বোর্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ, শিক্ষা-উদ্যোক্তা, বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ