সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আল ওয়াসির খুলনা অঞ্চলের হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

দেশের শীর্ষ হজ ও ওমরাহ সেবা প্রতিষ্ঠান আল ওয়াসি হজ গ্রুপের খুলনা অঞ্চলের উদ্যোগে শনিবার (৯ মে) এক হজ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

খুলনার নিউমার্কেটস্থ গ্লোরিয়া হার্ট রেস্টুরেন্টে আয়োজিত এ প্রশিক্ষণে হজযাত্রীদের করণীয়, হজের মাসয়ালা-মাসায়েল ও আধ্যাত্মিক প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া রশীদিয়া গোয়ালখালী, খুলনার মুহাদ্দিস মাওলানা রশিদ আহমেদ, আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আব্দুল গাফ্ফার খান, মুফতি মাহফুজুর রহমান নিরালা, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান ও মুফতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

আলোচনায় বক্তারা হজের তাৎপর্য, ইখলাস ও সুন্নাহসম্মতভাবে হজ আদায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি হজযাত্রীদের ধৈর্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

এর আগে সম্প্রতি আল ওয়াসি হজ গ্রুপের উদ্যোগে ঢাকায় হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আল ওয়াসি হজ গ্রুপের চেয়ারম্যান মাওলানা আব্দুল গাফফার খান জানান, তার কাফেলা থেকে এবার প্রায় দেড়শ হজযাত্রী যাচ্ছেন। তাদের একটি অংশ ইতোমধ্যে চলে গেছে, বাকিরাও যথাসময়ে যাবেন। এবার হজের সার্বিক ব্যবস্থাপনা ভালো। হাজিরা এবার নির্বিঘ্নে হজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ