সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আরজাবাদ মাদরাসার আবনা ও ফুজালাদের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে আবনা ও ফুজালাদের সালওয়ারি জিম্মাদারদের এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বাদ জোহর জামিয়ার নির্মাণাধীন ভবন ‘শায়খুল ইসলাম মঞ্জিল’-এর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম ও ‘আবনায়ে আরজাবাদ’-এর আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

সভাপতির বক্তব্যে তিনি জামিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থার আরও উন্নয়ন ও সম্প্রসারণে প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বিশেষভাবে জামিয়ার নির্মাণাধীন ১০ তলা ভবন ‘শায়খুল ইসলাম সাইয়েদ হোসাইন আহমাদ মাদানী (রহ.) মঞ্জিল’-সংলগ্ন জমি ক্রয়ের জন্য ফান্ড সংগ্রহে জামিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

পরবর্তীতে বিভিন্ন সালের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা নিজ নিজ সালের পক্ষ থেকে জমি ক্রয়ের ফান্ড সংগ্রহে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভাটি যৌথভাবে পরিচালনা করেন মাওলানা আনওয়ার জামশেদ ও মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা শফিকুল্লাহ, মাওলানা ওমর আলী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কাওসার আহমাদ, মুফতি নাছির উদ্দীন খান, মাওলানা ওলিউল্লাহ আরমান, মাওলানা তাফাজ্জুল হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, আব্দুল্লাহ জিহাদী, মাওলানা শরীফ মাহমুদ, মাওলানা নাঈমুর রহমান, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা জাকির হোসাইনসহ বিভিন্ন ব্যাচের দায়িত্বশীল ও প্রাক্তন শিক্ষার্থীরা।

এছাড়াও জামিয়ার প্রতিষ্ঠাকাল থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন সালের সালওয়ারি জিম্মাদারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ