সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

বিএনপি নেতার গাড়ি আটকে ৫০ লাখ টাকা ছিনতাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকায় প্রকাশ্যে মহানগর বিএনপি নেতা নাসিম হোসাইনের প্রাইভেটকার আটকে ভাঙচুর করা-সহ গাড়ি থেকে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম।

ঘটনার বিষয়ে সিলেট মহানগর বিএনপি নেতা নাসিম হোসাইন জানান, তিনি দেশের শীর্ষস্থানীয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তারা ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা পৌঁছে দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে রওনা দেন।

গাড়িটি পারাইরচকে পৌঁছামাত্র মোটরসাইকেলযোগে আসা একদল ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ির গতিরোধ করে। তারা গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তা যাচাই-বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ