সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

৩০ বছরের ইমামকে রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ ৩০ বছরের দায়িত্ব পালন শেষে সম্মানিত ইমাম মাওলানা দলিলুর রহমানকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (৮ মে) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এসময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মানুষজন মাওলানা দলিলুর রহমানের দীর্ঘদিনের নিষ্ঠা, তাকওয়া, আন্তরিকতা এবং ধর্মীয় শিক্ষায় অবদানের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, একজন ইমাম শুধু নামাজ পরিচালনাই করেন না, তিনি সমাজকে নৈতিকতা ও মানবিকতার শিক্ষাও দিয়ে থাকেন।

বিদায় অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল, সম্মানিত ইমামকে প্রাইভেটকারে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার আয়োজন। এসময় মুসল্লিরা ভালোবাসা ও শ্রদ্ধায় তাকে বিদায় জানান। অনেকের চোখে জলও দেখা যায়।

জানা যায়, তিনি প্রায় তিন দশক ধরে পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত, দ্বীনি খেদমত ও মানবিক আচরণ মুসল্লিদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

দীর্ঘদিনের প্রিয় ইমামের বিদায়ে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, তার অবদান ও স্মৃতি পানছড়িবাসীর হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ