সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বগুড়ার শিবগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে ডাকাতির পর পালানোর সময় গণপিটুনিতে সেলিম ফকির (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সেলিম কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে তিন সদস্যের একটি দল সিঁধ কেটে গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা সেলিম ফকিরকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুইজন পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্য পূর্ণিমা সাহা বলেন, সিঁধ কেটে দুজন ঘরে ঢুকে আমাকে ও আমার শিশুসন্তানকে চাকুর মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং আমার পরনে থাকা গয়নাও নিয়ে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত সেলিম ফকির পুলিশের তালিকাভুক্ত অপরাধী। তার বিরুদ্ধে শিবগঞ্জ, কাহালু ও দুপচাঁচিয়া থানায় মোট ৯টি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ