সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি বৃদ্ধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন এবং পরবর্তী ঘটনাগুলোকে ঘিরে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বিজিবি সীমান্ত এলাকায় এই তৎপরতা বৃদ্ধি করেছে। 

কুমিল্লা সদরের গোলাবাড়ি সীমান্তে দেখা যায়, সীমান্তের বিস্তৃত এলাকা জুড়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সন্দেহভাজন যানবাহন ও সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নজরদারি বৃদ্ধিতে বিজিবি আধুনিক প্রযুক্তিও ব্যবহার করছে।

কুমিল্লা-১০ বিজিবি জানায়, প্রায় ১০৬ কিলোমিটার দীর্ঘ কুমিল্লা সীমান্তের মধ্যে আদর্শ সদর ও চৌদ্দগ্রাম এলাকাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব এলাকা দিয়ে আগে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে সেসব জায়গায় বাড়তি নজরদারি করা হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের স্থানগুলো চিহ্নিত করে সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সীমান্তবাসীকেও সতর্ক করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ