সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ওয়াকফ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের ওয়াকফ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, আধুনিকায়ন এবং জনকল্যাণমূলক কাজে কার্যকর ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সাল লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

সূত্র জানায়, বৈঠকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ওয়াকফ সম্পদের সুরক্ষা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, অবৈধ দখলমুক্তকরণ এবং শিক্ষা-স্বাস্থ্যসহ সামাজিক উন্নয়নমূলক খাতে ওয়াকফ সম্পদের কার্যকর ব্যবহারের বিষয় গুরুত্ব পায়।

এছাড়া ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী ওয়াকফ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে।

বাংলাদেশে ওয়াকফ প্রশাসন দীর্ঘদিন ধরে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রতিষ্ঠানের অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে নানা সময়ে অব্যবস্থাপনা, অবৈধ দখল ও সঠিক তদারকির অভাব নিয়ে রয়েছে প্রশ্ন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ