সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

বিদ্যুতের দাম না বাড়াতে ইসলামী আন্দোলনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, জনজীবন আর্থিক চাপে অতিষ্ঠ হয়ে আছে। দ্রব্যমূল্য বেড়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যদিনের খরচ বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তোলা যাবে না।

মঙ্গলবার (৫ মে) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে অধ্যক্ষ ইউনুস আহমদ এসব মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বিদ্যুৎখাতে পদ্ধতিগত অপচয় অনেক বেশি। নীতিগত ভুলের কারণে বিদ্যুতখাতে সরকারের অহেতুক ব্যয় আকাশচুম্বী। সরকারের নীতিগত ও পদ্ধতিগত ব্যর্থতার দায় জনগনের ওপরে চাপানো যাবে না। আমরা সরকারকে বলবো, বিদ্যুৎখাতে নীতি সংস্কার করুন, ব্যবস্থাপনাগত দুর্বলতা দূর করুন। সরকারের আয় বৃদ্ধির জন্য রাজস্ব আদায়ে মনোযোগী হোন।

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান,মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, নুরুল করীম আকরাম, মনসুর আহমদ সাকী, লোকমান হোসাইন জাফরী, মুফতি নুরুন্নবী, কেএম শরীয়াতুল্লাহ, এডভোকেট বরকত উল্লাহ লতীফ ও শেখ ফজলুল করীম মারুফ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ