সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

ম্যালেরিয়া জ্বরে অনার্স শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রামের মিরসরাইয়ে ম্যালেরিয়া জ্বরে মৃত্যু হয়েছে ইমতিয়াজ রাহিক (২১) নামে এক অনার্স শিক্ষার্থীর।

সোমবার (৪ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমতিয়াজ উপজেলার কাটাছরা ইউনিয়নের ওয়াছিল ভুঁইয়া বাড়ির হোসাইন সওদাগরের দ্বিতীয় ছেলে এবং চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

ইমতিয়াজের মামা মো. রিয়াদ হোসেন বলেন, আমার ভাগিনা ইমতিয়াজ রাহিক কিছুদিন ধরে জ্বরে ভুগছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে যায়। রোববার বিকেলে আবার শরীর খারাপ লাগলে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টায় মারা যায়। সোমবার বাদ মাগরিব ওয়াহেদুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন করা হবে।

চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুরতোমিজ ভুঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজের পুরো শরীরে ভাইরাস ছড়িয়ে পড়েছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ