সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

৮ মে’র ‘শাপলার শহীদগাঁথা’ অনুষ্ঠান সফল করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা স্মৃতি সংসদের নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক রোববার (৩ মে) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী ও মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন, মাওলানা আরিফুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, ফাতীহ মোহাম্মদ সুলাইমান , মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ, শাহরিয়ার আলম, ইমাম হুসাইন ইলাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’-এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করা হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, শাপলার শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্মৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আগামী ৮ মে জাতীয় জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘শাপলার শহীদগাঁথা’— ৫ মে’র গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন শীর্ষক কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বৈঠকে বক্তারা শাপলার শহীদদের স্মৃতি সংরক্ষণ, ইতিহাসের যথাযথ উপস্থাপন এবং জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ