প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত মানুষের কাছে কুরবানির গোশত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ‘সবার জন্য কুরবানি’ নামের প্রকল্পটি এবারও বাস্তবায়ন করবে সংস্থাটি।
আস-সুন্নাহর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
শায়খ আহমাদুল্লাহ লিখেন- এদেশে লক্ষ লক্ষ এমন পরিবার আছে, কুরবানির ঈদ ছাড়া সারা বছর যারা গরু-ছাগলের গোশত খেতে পারে না। একমাত্র কুরবানির ঈদই তাদের গরু-ছাগলের গোশত খাওয়ার একমাত্র উপলক্ষ্য।
আবার এই মানুষগুলো এমন এলাকায় বসবাস করেন, দারিদ্র্যপীড়িত অঞ্চল হওয়ায় সেসব জায়গায় খুব বেশি কুরবানীও হয় না। ফলে কুরবানীর গোশতও তাদের সবার কাছে পর্যাপ্ত পরিমাণে পৌঁছে না।
অথচ শহরের একটা বিল্ডিংয়ে এত সংখ্যক কুরবানী হয়, অনেক গ্রামেও তা হয় না।
তাই, কুরবানির গোশতের সুষম বণ্টনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি সবার জন্য কুরবানি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শহরবাসীর কুরবানির পশু উত্তরবঙ্গ-সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে জবাই করে অভাবীদের মাঝে এর গোশত বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ লিখেন- কুরবানি এমন একটি ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পাদন করা যায়। তাই, আপনি যদি চান, আমাদের মাধ্যমে আপনার পূর্ণ কুরবানি অথবা এর একটি অংশ প্রকৃত দুস্থের কাছে পৌঁছাক, তবে এই দায়িত্ব আমাদের হাতে অর্পণ করতে পারেন।
অংশগ্রহণের জন্য শর্ত : হালাল উপার্জন থেকে কুরবানির টাকা দিতে হবে। কোনোভাবেই এই শর্তের ব্যত্যয় করা যাবে না।
প্যাকেজসমূহ:
➤ ১টি গরু: ৯৮ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)।
➤ ১টি ছাগল ১৬ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)।
➤ গরুর এক-সপ্তমাংশ ১৪ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)।
অংশগ্রহণের পদ্ধতি:
➤ এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। অংশগ্রহণ করতে ক্লিক করুন: https://asf.sh/qrbni
যারা ওয়েবসাইটের মাধ্যমে টাকা জমা করবেন, তাদের নাম ও মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে থাকবে।
অংশগ্রহণ করা যাবে মেনুয়াল পদ্ধতিতেও।
ব্যাংক অ্যাকাউন্ট:
A/c Name: As Sunnah Foundation
A/c No. 20502920202959613
Islami Bank Bangladesh Limited
Kanchpur Branch
SWIFT Code: IBBLBDDH
Routing: 125670823
Narayanganj
বিকাশ-নগদ (মার্চেন্ট) 01897-655735 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে)
মেনুয়াল পদ্ধতিতে অংশগ্রহণকারীরা টাকা পাঠিয়ে এই ফরমটি পূরণ করুন, যাতে আমরা যথাযথভাবে প্রোফাইলিং করতে পারি: https://ee.kobo.asf.sh/x/WtC7Gzw8
আর আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানি হবে, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
অংশগ্রহণের শেষ তারিখ: ২৪/০৫/২০২৬ রাত ১২টা (বাংলাদেশ সময়)।
আইও/